শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় মনিরের জামিন: ডিএনএ টেস্টে ধর্ষণের প্রমাণ মেলেনি

news-image

অনলাইন ডেস্ক : ধর্ষণ মামলায় টাঙ্গাইল আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ডিএনএ টেস্টের রিপোর্ট বড় মনিরের পক্ষে আসায় আপিল বিভাগ এ আদেশ দিয়েছেন।

ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের বাবা গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌র নন। ডিএনএ টেস্ট রিপোর্টে এমনটি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এ রিপোর্ট। বড় ম‌নি‌র টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ-সভাপতি। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে।

আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই ডিএনএ টেস্ট রিপোর্টের ওপর শুনানির পর আদালত এ আদেশ দেন। এই আদেশের ফলে বড় মনিরের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

এর আগে, গত ২১ আগস্ট ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রকে হাইকোর্টের দেওয়া জা‌মিন ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্ট রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ