মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি এমপির বিরল মন্তব্য: হামাসের আক্রমণ ফিলিস্তিনিদের নিধনের ফল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ দখল ও তাদের জাতিগত নিধন অব্যাহত রাখলে পরিণাম ভয়াবহ হতে পারে বলে ইসরায়েলি সরকারকে আগেই সতর্ক করেছিলেন দেশটির এক এমপি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর পরও দখলদারিত্ব অব্যাহত রাখেন।

রোববার এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বামপন্থি জোট হাদাশের সদস্য ওফার ক্যাসিফ। একই সঙ্গে ইসরায়েলি সরকারকে ফ্যাসিবাদী সরকার বলেও উল্লখ করেন তিনি। খবর আলজাজিরার।

গত শনিবার ভোরের দিকে ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপটির যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন শহর ও অবৈধ বসতিতে অনুপ্রবেশ করে হামলা চালান। এখনও চলছে লড়াই।

বামপন্থি জোট হাদাশের সদস্য ওফার ক্যাসিফ বলেছেন, নেতানিয়াহুর সরকার যদি ফিলিস্তিনিদের প্রতি নীতিতে পরিবর্তন না আনে, তাহলে পরিস্থিতির বিস্ফোরণ ঘটবে বলে তিনি সতর্ক করেছিলেন। তিনি বলেন, ‘ইসরায়েলি সরকারের বিপরীতে দাঁড়ানোর অর্থ হলো, আমরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো হামলার বিরোধিতা করি।’

ওফার ক্যাসিফ বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি। সবকিছুর বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। আর এতে প্রত্যেককেই মূল্য দিতে হবে। মূলত ক্ষতির শিকার হবে উভয় পক্ষের নিরীহ নাগরিকরা। দুর্ভাগ্যবশত, ঠিক তাই ঘটেছে।’

ইসরায়েল সরকারকে ফ্যাসিবাদী সরকার উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানকে সমর্থন, উৎসাহ এবং নেতৃত্ব দেয় এই সরকার। সেখানে জাতিগত নিধন চলছে। ফিলিস্তিনিদের রক্তে এটা স্পষ্টতই দেয়ালে লেখা আছে। দুর্ভাগ্যবশত এখন ইসরায়েলিরাও একই পরিণতি ভোগ করছে।

এদিকে, হামাসের অভিযানে অসংখ্য ইসরায়েলিকে হত্যা করা ছাড়াও বেশ কয়েকজন সেনা ও বেসামরিক মানুষকে অবরুদ্ধ করা হয়েছে। তাদের গাজার বিভিন্ন টানেলে আটকে রাখা হয়েছে।

বন্দিকে ছাড়িয়ে নিতে মুসলিম দেশ মিসরের সহায়তা চেয়েছে ইসরায়েল। দেশটির কয়েক সরকারি কর্মকর্তা এ তথ্য জানান। তারা জানান, মিসরকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার অনুরোধ জানানো হয়েছে।

মিসরের কর্মকর্তারা জানিয়েছেন, বন্দিদের সংখ্যা আসলে কত, তা নিশ্চিত নয়। টানেলে থাকা হামাসের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ৭৫০ ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী নিখোঁজ বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের