,

বাংলাদেশকে ভয় পেতে নারাজ বাটলার

news-image

ক্রীড়া প্রতিবেদক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিয়েও এবারের বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি ইংল্যান্ডের। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে একরকম উড়ে গেছে বাটলার-বেয়ারস্টোরা। কিউইদের বিপক্ষে সেই হারের ক্ষতে প্রলেপ দিতে এবার বাংলাদেশকে ইংলিশ পাওয়ার দেখাতে চায় থ্রি লায়ন্সরা।

বিশ্বমঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে কিছু সুখস্মৃতি আছে বাংলাদেশের। বিশ্ব আসরে দুই দলের মুখোমুখি হওয়া শেষ তিন ম্যাচের দুটিতেই যে জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছিল সাকিবরা। ২০১৫ সালে তো বাংলাদেশের কাছে হেরেই ইংলিশরা বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে।

তবে ধর্মশালায় সাকিবদের মুখোমুখি হবার আগে আগের কিছু নিয়ে ভাবছে না ইংল্যান্ড দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য বড় হুমকি কি না, এমন প্রশ্নের জবাবে বাটলার বলেন, ‘না মোটেও না। বাংলাদেশের বিপক্ষে মাত্রই তো দারুণ একটা ম্যাচ খেললাম। তারা অনেক ভালো দল, আমরা প্রত্যেক প্রতিপক্ষকেই সম্মান জানাই। বিশ্বকাপে তো কঠিন লড়াই আশা করবেন। দুই দলই একটা করে ম্যাচ খেলল। দল হিসেবে আমরা অনেক আত্মবিশ্বাসী।’

সম্প্রতি অতি আক্রমনাত্নক ক্রিকেটে অভ্যস্ত ইংল্যান্ড। ধর্মশালার উইকেটেও কি বাজবল ব্রান্ড ধরে রাখবে ইংল্যান্ড? এমন প্রশ্নে বাটলার বলেন, ‘যেমনই হোক, আমরা কন্ডিশন ও উইকেট অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে মাঠে নামব। গতকাল আর আজ ভালো প্রস্তুতি নিয়েছি। মাঠে নেমে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে আমরা মুখিয়ে আছি। গত ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে আমরা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছি। ছেলেদের মধ্যে ভালো করার ক্ষুধা রয়েছে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান