মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে পদ্মা সেতু পাড়ি দেবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের ৮২ কিলোমিটার পথ উদ্বোধন করবেন আগামীকাল মঙ্গলবার (১০ অক্টোবর)। প্রকল্প সংশ্লিষ্টরা শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। রেলে চড়ে মাওয়া থেকে ভাঙ্গা যাওয়ার কথাও রয়েছে তার। আধুনিক সড়ক যোগাযোগের পর দ্রুতগতির রেলসেবার সূবর্ণ যাত্রায় আনন্দিত পদ্মাপারের মানুষ।

এক বছর ৩ মাস আগে পদ্মা সেতুর সড়কপথ চালু হওয়ার পর রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ১৭২ কিলোমিটার রেলপথের ৮২ কিলোমিটারের প্রথম সেশনটির উদ্বোধনকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। মাওয়া স্টেশনের পাশে সুধী সমাবেশস্থলে প্যান্ডেল তৈরিতে চলছে দেড় শতাধিক শ্রমিকের নিরলস কর্মযজ্ঞ।

প্যান্ডেলের সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে। দেশের এত বড় একটি প্রকল্পে কাজ করতে পেরে কম খুশি নন শ্রমিক-প্রকৌশলীরাও।

মাওয়া স্টেশনের প্রকৌশলী আবদুর রহমান বলেন, সব কাজ মোটামুটি শেষ। এখন শুধু ফিনিশিং চলছে। স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে রেল সংযোগ হচ্ছে। খুবই আনন্দিত আমরা। দেশের বৃহত্তম একটি প্রকল্প এটি। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য নতুন একটি দিগন্ত। এটা আমাদের প্রকৌশলীদের কাছেও অনেক বড় স্বপ্নের।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম