,

পূর্ণ আস্থা আছে, বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে: চীনা রাষ্ট্রদূত

news-image

অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে। আমার পূর্ণ আস্থা আছে, বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও উন্নত হবে।’

আজ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে গণ চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রদূত এ কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চীন চায় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়গুলো বাংলাদেশই দেখুক। যাতে করে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন করতে পারে। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করছি। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-চায়না সম্পর্ক আরও গভীর হবে। এই দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।’ এ সময় বাংলাদেশের রাজনৈতিক দল ও মানুষের সমর্থনে সন্তোষ প্রকাশ করেন ইয়াও ওয়েন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট