শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে চলন্ত বাসে আগুন

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ দগ্ধ না হলেও তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। আজ রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোহাগ পরিবহনের ওই বাসটিতে ব্রাহ্মণবাড়িয়াগামী ৪২ জন যাত্রী ছিলেন। আগুনের খবর পেয়ে সড়কের পাশে অবস্থিত এসএফ টেক্সটাইলের অগ্নিনির্বাপণ কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, দুপুর ১২টায় ঢাকার কমলাপুর থেকে সোহাগ পরিবহনের বাসটি যাত্রা শুরু করে। দুপুর ১টার দিকে রূপগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির ভেতর আগুন ধরে যায়। দ্রুত যাত্রীরা জানালা ভেঙে এবং গেট দিয়ে নামতে শুরু করেন। যাত্রীরা নামতে না নামতেই পুরো বাসে আগুন ধরে যায়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তারা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিয়ে ফিরে যান।

এসএফ টেক্সটাইলের কর্মকর্তা ফয়সাল বলেন, ‘রাস্তার পাশে সোহাগ পরিবহনের বাস আগুনে জ্বলতে দেখে দ্রুত আমাদের নিজস্ব দমকল কর্মীদের পাঠাই। তারা ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।’

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘বাসে আগুনের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। বিকেল ৩টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। আগুনে পুড়ে যাওয়া বাসটি সড়কের এক পাশে রাখা হয়েছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত চলছে।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ