,

আমরা অত্যন্ত নিষ্ঠাবান, ভালো নির্বাচন করব : ইসি রাশেদা

news-image

নিজস্ব প্রতিবেদক : অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমরা অত্যন্ত নিষ্ঠাবান, কাজেই আমরা একটা ভালো নির্বাচন করব।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি রাশেদা বলেন, ‘সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয় কমিশনের নয়। আমরা সংবিধান অনুযায়ী এগিয়ে যাচ্ছি। সংলাপ কখন, কীভাবে করব, যখন হবে তখন দেখা যাবে বিষয়টি। আমরা আস্থার জায়গা নিয়ে কাজ করছি।’

ইসি রাশেদা বলেন, ‘আমাদের একটা অবস্থান আছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার। আমরা যেহেতু একটা প্রত্যয় ব্যক্ত করেছি এবং শপথ নিয়েছি, তাই ভালো নির্বাচনই করব। আমরা অত্যন্ত নিষ্ঠাবান। কাজেই একটা ভালো নির্বাচন করব। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত আমরা যত নির্বাচন করেছি, কোথাও কোনো ব্যত্যয় করেছি? কোনো আইন ভঙ্গ করেছি? আমরা ভালো নির্বাচন করার চেষ্টায় আছি। আমরা চাই, একটা ভালো নির্বাচন হোক। সেই নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে সরকারের সহায়তা নিতেই হবে। তারা সহায়তা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারও চায়, একটা ভালো নির্বাচন হোক- এটা আমরা বিশ্বাস রাখি।’

ইসি রাশেদা আরও বলেন, ‘ভবিষ্যৎ কী হবে এটা বলা যাবে না। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আমাদের চাওয়া ও লক্ষ্য একটাই- সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। ভোটার আসবে ভোট দেবে, এটাই চাওয়া। কী ঘটে যাবে, কী ঘটবে না- এটা বলা কঠিন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট