মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যানের জট খোলে না, ৩৫ মিনিটের পথ আড়াই ঘণ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রিন ইউনিভার্সিটিতে পড়েন তাজিন রহমান। থাকেন আজিমপুর এলাকায়। প্রতিদিন বাসেই বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন। স্বাভাবিক যানজটের দিনে শ্যামলী থেকে বাসে করে আজিমপুর পৌঁছতে তার ৩৫ থেকে ৪৫ মিনিট সময় লাগে।

আজ রবিবার সময় লেগেছে আড়াই ঘণ্টার বেশি।

তাজিন রহমান বলেন, ‘আজ যেন বাস চলছিলই না। দুপুর দেড়টায় বাসে উঠে বিকেল ৪টা ৫ মিনিটে আজিমপুরে নেমেছি। এমন একটিও ট্রাফিক সিগন্যাল ছিল না যেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়নি।’

এই শিক্ষার্থীর মতোই অবস্থা কর্মজীবী মোশারফ খানের। তিনি অবশ্য নিজের মোটরসাইকেলে করে আগারগাঁও থেকে এসেছেন সেগুন বাগিচা। তাতেই তার পৌনে দুই ঘণ্টা সময় লেগেছে। মোশারফ বলেন, ‘মৎস্য ভবনের সামনের সিগন্যালেই ২০ মিনিট আটকে থাকতে হয়েছে।’

সপ্তাহের প্রথম কর্ম দিবস আজ রবিবার ঢাকার প্রায় সব মূল সড়কেই ছিল তীব্র যানজট। শাহাবাগ, কারওয়ান বাজার, বিজয় সরনি, বনানী, শ্যামলী, কল্যাণপুর, নিউ মার্কেট, গুলিস্থান, পল্টন, মালিবাগ, খিলগাঁও, রামপুরা ও বাড্ডা এলাকায় যানজট পরিস্থিতি দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সড়কে গাড়ির চাপের কারণে ট্রাফিক সিগন্যালগুলো লম্বা হচ্ছে। অনেকক্ষণ পর পর গাড়ি নড়ছে। অনেক মানুষ বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

মূল সড়কের যানজট এলাকার সংযোগ সড়কগুলোতেও পৌঁছে গেছে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘গত দুই দিন বৃষ্টি থাকার কারণে মানুষ খুব একটা বাইরে বের হতে পারেনি তাই আজ সড়কে চাপ বেড়েছে। আবার সামনে পূজা। তাই পূজা উপলক্ষে অনেকে কেনাকাটার জন্য বের হয়েছেন। স্কুল, অফিস সবই খোলা। তাই যানজটের চাপ বেশি মনে হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের