মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসের হামলায় ৪০ ইসরায়েলি নিহত, আহত ৭৫০

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় অন্তত ৪০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আজ শনিবার (৭ অক্টোবর) এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে হামাসের হামলায় ২২ জন নিহত হয়েছিল বলে জানিয়েছিল সংবাদমাধ্যমটি।

ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের হামলায় অন্তত ৪০ জন ইসরায়েলি নিহত ও ৭৫০ জন আহত হয়। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ‘আল আকসা ফ্লাড’ শুরু করে হামাস। মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে তারা। এসব রকেট ছোড়ার পরই ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ইসরায়েলের নাগরিকরা, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি।’ ইসরায়েলিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। কোনো অভিযান নয়, কোনো উস্কানি নয়, যুদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে ইসরায়েল ও ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক ও আকস্মিক হামলা চালিয়েছে হামাস। আমরা সকাল থেকে এ ধরনের পরিস্থিতিতে আছি। আমি নিরাপত্তা ব্যবস্থার সব প্রধানের সঙ্গে বৈঠক করেছি। প্রথমত যারা ইসরায়েলে অনুপ্রবেশ করেছে তাদের নির্মূলের নির্দেশ দিয়েছি।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের