,

ইসরায়েলের পাল্টা হামলায় ১৬০ ফিলিস্তিনি নিহত, আহত হাজারের বেশি

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার জন। আজ শনিবার (৭ অক্টোবর) এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। হতাহতের এ ঘটনা ঘটেছে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের আশ্চর্য আক্রমণের প্রতিশোধ নিতে গিয়ে।

শনিবার স্থানীয় সময় সকালে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ‘আল আকসা ফ্লাড’ শুরু করে হামাস। মাত্র ২০ মিনিটের ব্যবধানে ইসরায়েলের বিভিন্ন স্থান ও অবকাঠামো লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে তারা। এসব রকেট ছোড়ার পরই ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইতোমধ্যে হামাসের আকস্মিক হামলায় অন্তত ৪০ জন ইসরায়েলি নিহত ও ৭৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তারা। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর