,

১০৩ ডিগ্রি জ্বর নিয়েও শুটিংয়ে শাহরুখ!

news-image

অনলাইন ডেস্ক : সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনি বলিউডের বেতাজ বাদশা। তার সদ্য মুক্তি পাওয়া ছবি ‘জওয়ান’ ব্যবসা করেছে হাজার কোটির উপরে। তিনি শাহরুখ খান। তার একাগ্রতা ও কাজের প্রতি মনোযোগ প্রশ্নাতীত।

যত বাধাই আসুক না কেন তা কোনোকালেই পাত্তা দেননি কিং খান। এরকমই এক ঘটনার কথা সম্প্রতি শেয়ার করেছেন তার ‘আর্মি’ কো-স্টার রবি কিষণ। তিনি বলেন, ‘আমরা মেহবুব স্টুডিওতে আর্মির একটি ক্লাইম্যাক্স শুট করছিলাম। শাহরুখের এদিকে ১০৩ ডিগ্রি জ্বর। ও (শাহরুখ) ওই জ্বর নিয়েও সেটে আসে। ওই ছবিতে সে হিরো ছিল না, কোনও বড় চরিত্রও ছিল না। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কথার খেলাপ করেনি। সেটা যে ওর ধর্মেই নেই।’

রবি জানিয়েছেন অক্ষয় কুমারও এই একই গুণের অধিকারী। তিনি যোগ করেন, ওরা দু’জনেই অজানা হয়ে প্রয়াত হতে চাননি। ওরা মনে করেন এই দুনিয়ায় এসেছি কোনও কারণের জন্য। যখন আমি মারা যাব, তখন যেন সারা বিশ্বের কাছে সেই খবর পৌঁছায়।

আর্মি ছবিতে শাহরুখ খান ছাড়াও ছিলেন শ্রীদেবী, ড্যানি ডেনজংপা, রণিত রায়, রবি কিষণ। অক্ষয়ের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন রবি। এর মধ্যে রয়েছে ‘জখম দিল’, ‘ফির হেরা ফেরি’র মতো বেশ জনপ্রিয় কিছু ছবি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট