,

আমাদের আমেরিকা না গেলেও চলবে : কৃষিমন্ত্রী

news-image

টাঙ্গাইল প্রতি‌নিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমেরিকায় কয়জন মানুষ যায়। তারা নিষেধাজ্ঞা দিয়ে কী করবে। গুলশান-বানানীর বড় লোকের ছেলেরাই আমেরিকায় যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ির দোখলা রেস্ট হাউসে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দুটি বন বিভাগের ব্যারাক উদ্বোধন শে‌ষে সাংবাদিকদের তিনি এসব কথা ব‌লেন।

কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, আমাদের আমেরিকা না গেলেও চলবে। দু-একজন মন্ত্রী না গেলেও ক্ষতি হবে না। আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত, ভিসা নিয়ে আমেরিকা যেতে পারব না। কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যারা গুলশান-বনানীতে বসবাস করে তারাই আমেরিকা যায়।

তি‌নি আরও ব‌লেন, আগামী ৩ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোনো দল এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। কোনো ষড়যন্ত্র করেই তারা এই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে। তারা সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে।

স‌্যাংশনের বিষ‌য়ে কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, অর্থনৈতিকভাবে যদি আমে‌রিকা স্যাংশন দেয় আমরাও দেখবো কীভাবে মোকাবিলা করা যায়। আন্তর্জাতিক বিশ্বে আমেরিকাসহ অনেক দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট