,

বাংলাদেশ ভারতের শিক্ষা সংস্কৃতির সঙ্গে আরও সুসম্পর্ক চায় : পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ভারতের শিক্ষা সংস্কৃতির সঙ্গে আরও সুসম্পর্ক তৈরি করতে চায়। ভারত বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাগত অনেক বিষয়ে মিল রয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ করি আমরা। এতে দুই দেশের সম্পর্ক সুসম্পর্কে রূপান্তরিত হয়। চুলচেরা বিশ্লেষণ করা হয়, দুই দেশের মধ্যে নতুন কিছু করা যায় কিনা।

শুক্রবার সিলেটের একটি হোটেলে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগের ১১তম রাউন্ডের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গৌহাটি-সিলেট-ঢাকা বিমান চলাচলের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রস্তাব দিতে বলা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সিলেট শিলচর বাস সার্ভিসের বিষয়ে মন্ত্রী বলেন, এক সময় সিলেট শিলচর বাস সার্ভিস ছিল, আবারও সেই প্রস্তাব করেছি। এটা বাস্তবায়ন হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও বেড়ে যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতের এমপি ও ত্রিপুরার ডেপুটি স্পিকার রাম প্রসাদ পালা, সাবেক এমপি স্বপন দাসগুপ্ত, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ। সংলাপে সভাপতিত্ব করেন অসীম কুমার উকিল এমপি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট