,

বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে তারকাদের শুভেচ্ছাবার্তা

news-image

বিনোদন প্রতিবেদক : দেখতে দেখতে এসে গেল সেই মহেন্দ্রক্ষণ। অপেক্ষার পালা শেষে; আজ বৃহস্পতিবার থেকে ভারতের মাটিতে ১০ দেশের জাতীয় দলকে নিয়ে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আর এই আসরে আগামী রবিবার সকাল ১১টায় বাংলার টাইগাররা মুখোমুখি হবেন আফগানরা (আফগানিস্তান)। বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে কথা বলেছেন শোবিজের তারকা শিল্পীরা।

মাহফুজ আহমেদ, অভিনেতা

বাংলাদেশের খারাপ কারার কোনো কারণই নেই। তারা ভালো করবে এটা আমার বিশ্বাস। যারা দেশের হয়ে খেলতে গেছেন, তাদের ওপর আমাদের আস্থা রাখতে হবে। তারা নিজেদের যোগ্যতায় দেশকে ভালো কিছু উপহার দেবেন, এটাই আমাদের কাম্য। জয়ের ব্যাপারে আশি খুব আশাবাদী। তবে এবার তামিমকে (তামিম ইকবাল) খুব মিস করব। তারপরও আমার মনে হয়, আমাদের সেরা দলটাই বিশ্বকাপে গেছে। আমাদের দলে সাকিব আল হাসানের মতো বিশ্বমানের খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপ আমাদের ঘরেই আসবে।

চঞ্চল চৌধুরী, অভিনেতা

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে থাকেন। তবে দিন শেষে ক্রিকেটভক্ত হিসেবে আমি একটা কথাই বলব, সেটি হচ্ছে দেশের জয়। আমি ক্রিকেট অতটা বুঝি না। তবে একজন বাংলাদেশি হিসেবে, আমার দেশ সর্বক্ষেত্রে এগিয়ে থাকবে- এটাই আমার চাওয়া। বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা। আমার বিশ্বাস, বাংলাদেশ ক্রিকেট দল আমাদের জয়ের আনন্দে আনন্দিত করবে। বাইশ গজের বাইরে কী হচ্ছে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আপনারা আমাদের জয় উপহার দিলেই আমরা খুশি।

রাফিয়াত রশিদ মিথিলা, অভিনেত্রী

আমাদের সবার প্রিয় ও ভালোলাগার দল বাংলাদেশ ক্রিকেট টিম। ভালোবাসার অপর নামও এটি। ভালো হোক মন্দ হোক, সব সময় আমি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আছি। প্রত্যাশা, বাংলাদেশ টিম একদিন বিশ্বকাপ জিতবে। বিশ্বাস, এবারও বাংলাদেশ দল ভালো করবে। যারা বিশ্বকাপ খেলতে গিয়েছেন, তাদের জন্য অনেক শুভকামনা। আমরা তাদের কাছ থেকে ভালো খেলা দেখতে চাই। বিশ্বকে তাক লাগিয়ে দিতে চাই।

নিরব, অভিনেতা

নিজের দেশ- তাই প্রত্যাশাটাও অনেক। বহির্বিশ্বে বাংলাদেশ ক্রিকেট দিয়ে অনেক পরিচিতি লাভ করেছে। পৃথিবীর অনেক দেশ ক্রিকেট দিয়েই আমাদের চিনেছে। সেই জায়গা থেকে ক্রিকেট নিয়ে আমাদের প্রত্যাশা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আমি বিশ্বাস করি, টাইগাররা জ্বলে উঠলে অনেক কিছু সম্ভব। তার প্রমাণ আমরা আগেও দেখেছি। আমরা অনেক সিরিজ ও টুর্নামেন্টে ভালো খেলেছি। খুব করে চাইছি, বিশ্বকাপেও টাইগাররা জ্বলে উঠবেন। মনেপ্রাণে চাই, আমার দেশ কাপ জিতে ঘরে ফিরুক।

শারমিন সুলতানা সুমি, সংগীতশিল্পী

জেতা না জেতা নিয়ে আমি চিন্তিত না। কাপ জিততে পারলাম কি পারলাম না- সেটা বড় কথা নয়। ভালো খেলা উপহার দিয়ে যেন পুরো দেশের মন জয় করতে পারে, এমনটাই প্রত্যাশা করছি। ইউনিটি ঠিক রেখে ভালো খেলাটা খুব জরুরি। আর ভালো খেললে দল জিতবেই। খেলোয়াড়রাও যেন দেশের কথা মাথায় রেখে খেলাটা উপভোগ করেন। তাহলেই ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারবে আমাদের ক্রিকেটাররা।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান