মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ লাখ আফগানকে ‘তাড়িয়ে’ দিচ্ছে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ১৭ লাখেরও বেশি আফগান শরণার্থীকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। নভেম্বরের মধ্যে সব আশ্রয়প্রার্থী আফগান শরণার্থীদের চলে যেতে বলেছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়,চলতি বছর পাক-আফগান সীমান্তে দুটি বড় জঙ্গি হামলায় কঠোর অবস্থান নিয়েছে ইসলামাবাদ। এই হামলার জন্য পাকিস্তান আফগান সীমান্তে কার্যক্রম চালানো সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। তবে তালেবান প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে।’

মঙ্গলবার এক ঘোষণায় পাকিস্তান সরকার জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাবে তারা।

গত সপ্তাহে আফগান সীমান্তবর্তী মহর মাস্তাং শহরে একটি মসজিদের বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হন। তবে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি যখন ঘোষণা করেন, তখন এই হামলার কথা সরাসরি উল্লেখ করেননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো নাগারিকই বিদেশি কোনো রাষ্ট্রের কাছে আশ্রয় চাইতে পারে। বছরের পর বছর ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। বিশেষ করে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর তারা অনেক শরণার্থীকে জায়গা দিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৩ লাখ আফগান নিবন্ধিত শরণার্থী হিসেবে পাকিস্তানে অবস্থান করছে আর ৮ লাখ ৮০ হাজার মানুষ বৈধভাবে থাকার অনুমতি পেয়েছে।

তবে আরও ১৭ লাখ মানুষ দেশটিতে অবৈধভাবে বসবাস করছে। এখনও শরণার্থীর স্বীকৃতি পায়নি তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নভেম্বরের মধ্যে তাদের দেশে ফিরে যেতে হবে। স্বেচ্ছায় না গেলে তাদের ওপর বলপ্রয়োগ করা হবে। তিনি বলেন, তারা যদি যেতে না চান, তবে প্রাদেশিক কিংবা কেন্দ্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে তাদের সরানো হবে।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের