মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসি থেকে চুরি হলো ফারিণের আইফোন

news-image

বিনোদন ডেস্ক : বিএফডিসিতে শুটিং চলাকালীন অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ফারিণ কাজল আরেফিন অমির ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন।

সংশ্লিষ্টরা জানান, বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে একজন ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন। ফোনটি তার হাতেই ছিল বলে উপস্থিত সাংবাদিকদের জানান ফারিণ।

একটু পর সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিণ দেখতে পান ছেলেটি আর নেই, সেখান থেকে চলে গেছে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফারিণ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।’

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের