মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত: সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : অনেক বড় প্রত্যাশা নিয়ে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ মিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ। অন্যসব আসরের চেয়ে এবার টাইগারদের কাছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের প্রত্যাশাও বেশি। বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত ক্যাপ্টেনস ডে’তে আইসিসির সঙ্গে দেয়া সাক্ষাৎকারে দেশের মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কের উপস্থিতিতে আয়োজন করা হয় ক্যাপ্টেনস ডে’র। এ সময় প্রতিটি অধিনায়কের কাছে টুর্নামেন্ট থেকে দলের প্রত্যাশার বিষয়ে জানতে চাওয়া হয়। তখন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের কথা জানাননি। তিনি বলেছেন, বিশ্বকাপে ভালো কিছু করতে চায় বাংলাদেশ। দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে চায় তার দল।

সাকিব আল হাসান বলেন, ‘এই বিশ্বকাপে আমাদের ভালো খেলা দেখানোর সময় এসেছে। আমি মনে করি, আমাদের দল প্রস্তুত। এছাড়া আমরা আগে যেমন খেলেছিলাম সেটা থেকে এবার দেশের মানুষ বেশি প্রত্যাশা করছে।’

আমি মনে করি, আমরা ভাল প্রস্তুতি নিয়েছি। যদি আপনি আমাদের গত চার বছরের খেলা দেখেন, তাহলে দেখবেন ২০১৯ বিশ্বকাপ থেকে আমরা আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের ৩ বা ৪ নম্বর দল ছিলাম। আমরা দল হিসাবে সত্যিই ভাল করেছি’- যোগ করেন সাকিব।

এবারের বিশ্বকাপে সাকিবের সামনে বড় মাইলফলক রয়েছে। বিশ্বকাপের তারকা খেলোয়াড়দের পাশে নাম লেখানোর সুযোগ রয়েছে তার। এবারের আসরে সাকিব যদি আর ৭৯ রান করতে পারেন, তাহলে তিনি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিতে পারবেন। উইকেট শিকারীর তালিকার শীর্ষ ১০ জনের তালিকায় স্থান করে নিতে তার প্রয়োজন আর মাত্র ৬টি উইকেট।

সাকিব অবশ্য বলেছেন, তিনি ব্যক্তিগত অর্জনে আগ্রহী নন। তিনি দলের সাফল্যে অবদান রাখার বিষয়েই বেশি ভাবেন।

সাকিব বলেন, ‘আমি মনে করি, এসব বিষয় সবসময় আমাকে আরও ভাল করতে অনুপ্রাণিত করে। ব্যক্তিগতভাবে, আমি যতক্ষণ পর্যন্ত আমার দলের জন্য অবদান রাখছি ততক্ষণ আমি কোনও পরিসংখ্যানের দিকে তাকাইনি। আগে দল, এটাই আমার ক্যারিয়ারের মূলমন্ত্র। এভাবেই আমি খেলে যেতে চাই।’

আগামীকাল (বৃহস্পতিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবারে কোন উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়নি। আয়োজন করা হয়েছে ক্যাপ্টেনস ডে’র। সে অনুষ্ঠানেই সাকিব তার বক্তব্য তুলে ধরেন।

 

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম