রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণের শর্ত পূরণে কতটা অগ্রগতি, আইএমএফকে জানাবে এনবিআর

news-image

সাইফুল হক মিঠু
বাংলাদেশকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এরই মধ্যে প্রথম কিস্তির অর্থ ছাড় করেছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় হওয়ার কথা আগামী নভেম্বরে। তবে ঋণের শর্ত কতটা পূরণ হলো, তা দেখতে ঢাকায় অবস্থান করছে আইএমএফ প্রতিনিধিদল। মিশনে নেতৃত্ব দিচ্ছেন আইএমএফের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ।

আগামী ১৯ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে আইএমএফ প্রতিনিধিদল। এসময় তারা সরকারের এক ডজনের বেশি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠক করবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গেও বৈঠক করবে আইএমএফ প্রতিনিধিদল। বৈঠকে আইএমএফকে শর্ত পালনে নিজেদের অগ্রগতির কথা জানাবে এনবিআর।

জানা গেছে, মিশন সদস্যরা তাদের রিপোর্ট আইএমএফের আঞ্চলিক নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তির কাছে হস্তান্তর করবেন। আগামী ১৮ অক্টোবর ঢাকায় আসছেন ড. কৃষ্ণমূর্তি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

চলতি বছরের শুরুতে শর্তসাপেক্ষে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দেয় আইএমএফ। এরপর ওই শর্ত কতটা পালন করছে সরকার তা দেখতে দুইবার ঢাকা আসে আইএমএফের প্রতিনিধিদল। সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফের শর্তানুযায়ী ভর্তুকি কমানো, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, রাজস্ব খাতে সংস্কারসহ একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার।

ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতে এনবিআরসহ সরকারের একাধিক সংস্থার সঙ্গে বৈঠক করবে আইএমএফের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনব্যাপী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর, ভ্যাট ও কাস্টমস নীতি শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদল। এরপর ৯ অক্টোবর বৈঠক হবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে। বৈঠকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের শর্ত অনুযায়ী রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্রে অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আইএমএফের সঙ্গে আসন্ন বৈঠকগুলোতে বাংলাদেশের কী জবাব হবে তা নিয়ে গত ২১ সেপ্টেম্বর সচিবালয়ে অর্থবিভাগে বৈঠক করে সরকারের বিভিন্ন সংস্থা। এতে অংশ নেন এনবিআর, বাংলাদেশ ব্যাংক, জ্বালানি বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের