,

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন যেকোনো আসামি, খালেদা জিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য স্থায়ী জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যেকোনো সাজাপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, এটা তার সাংবিধানিক অধিকার। তবে প্রধানমন্ত্রী ফৌজদারী কার্যবিধি অনুযায়ী তাকে যে চিকিৎসার সুবিধা দিয়েছেন সেটা পুনর্বিবেচনার আর কোনো সুযোগ নেই।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য মতামত রাজনৈতিক প্রতিহিংসা নয়, আইনি প্রয়োগ।

তিনি বলেন, খালেদা জিয়াকে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে চিকিৎসার জন্য শর্তযুক্ত মুক্তি দেওয়া হয়েছে। যা এখনো অব্যাহত রয়েছে। ফৌজদারী কার্যবিধির ৪০১ এর (১) ক্ষমতাবলে সরকারের নির্বাহী আদেশে সেটা পাসড অ্যান্ড ক্লোজড হয়ে গেছে। সেটা খোলার আর কোনো অবকাশ নেই।

আইনমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আমাকে নিয়ে যা বলেছেন তা সব মিথ্যা, ভিত্তিহীন। একজন আইনজীবী হিসেবে আমি সংবিধান ও ফৌজদারী কার্যবিধি জানি। ফৌজদারি কার্যবিধিতে যেভাবে বলা আছে সেভাবেই খালেদা জিয়াকে চিকিৎসার সুবিধা দেওয়া হয়েছে।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি রাজনৈতিক দলের মহাসচিব। ভালো করে জেনে বুঝেই তার বক্তব্য দেওয়া উচিত ছিল। জনগণ তার কাছ থেকে কোনো ধরনের মিথ্যা তথ্য আশা করেন না। আমাদেরও প্রত্যাশা থাকবে তিনি আর জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।

এ সময় ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আইন সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান