মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত

news-image

সারা দেশে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর উত্তরাঞ্চলে বৃষ্টি হতে পারে রোববার পর্যন্ত। এ সময় ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

এদিকে, ভারতের উত্তর সিকিমে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত বাড়ছে তিস্তার নদীর পানি। এতে উত্তরাঞ্চলের পাঁচ জেলার নদীতীরের এলাকা প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

সক্রিয় মৌসুমী বাযুর প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের কোথাও কোথাও পানি জমার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাঁরা বলছে, শনিবার থেকে চট্টগ্রামে আর সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে। এরপর আবারও কিছুটা বাড়বে তাপমাত্রা।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, ‘দুই থেকে তিনদিন বৃষ্টির এ ধারা অব্যাহত থাকবে। হয়ত কোথাও কোথাও বা কোনো অঞ্চল থেকে কমে যাবে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ থেকে আগামী দুইদিন পর থেকে একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুই দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।’

সমুদ্র উত্তাল থাকায় সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আর নদীবন্দরসমূহে জারি রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

আব্দুর রহমান খান বলেন, ‘বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু শক্তিশালী অবস্থায় আছে। সেখানে বজ্র মেঘমালা সৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এজন্য সাগর উত্তাল এবং পরিস্থিতি খারাপ থাকায় বন্দরগুলোকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছি।’

এদিকে, তিস্তার বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত বাড়ছে নদীর পানি। এ অবস্থা অব্যাহত থাকলে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হতে পারে। এছাড়াও লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার নদী তীর এলাকা প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের