রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম স্থিতিশীল আছে: প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম কমানোর খবরটিকে গুজব হিসেবে আখ্যায়িত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের দাম বাড়েওনি, কমেওনি। দাম স্থিতিশীল আছে।

মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম বাড়েওনি, কমেওনি।‌ যে রকম ছিল সেই রকমই আছে। তবে কমিশনের ক্ষেত্রে… যারা আমাদের ক্যারিয়ার, যারা তেল বহন করে, তাদের কমিশনের ক্ষেত্রে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, সেটাই।‌

তিনি বলেন, অনেকে গেজেটের প্রথম অংশটা দিয়ে বলছে, তেলের দাম কমেছে। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে যে ট্যাক্স যোগ হয়েছে, সেটা আর দেখাচ্ছে না।

নসরুল হামিদ বলেন, আমার মনে হয় এই ধরনের গুজবে কান না দেওয়া ভালো। মন্ত্রণালয় থেকে যেভাবে গেজেট হয়েছে, বিপিসির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। আমি মনে করি সাংবাদিক ভাইয়েরাও এটা নিয়ে কথা বলতে পারে।

তিনি আরও বলেন, এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তেলের দাম বাড়েওনি, কমেওনি। সব ধরনের তেলের দাম স্থিতিশীল আছে‌।

পেট্রোল পাম্প মালিকদের কমিশন সংক্রান্ত প্রজ্ঞাপনের স্ক্রিনশট নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের কমিশন বাড়িয়েছে সরকার। এজন্য জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় করা হয়েছে। তবে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হয়নি। সোমবার প্রকাশিত গেজেটের প্রথম পাতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে দাবি করছেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের