,

নেপালে ১ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প

news-image

অনলাইন ডেস্ক : মাত্র এক ঘণ্টায় চারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও অন্যান্য কয়েকটি রাজ্যেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রথমে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। প্রথম ভূমিকম্পের ২৫ মিনিটের মধ্যেই ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর ১৫ মিনিট পর ৩ দশমিক ৮ এবং ১৩ মিনিট পর ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়।

এছাড়া একই দিন ভারতের অরুনাচল প্রদেশে ৩টা ২৭ মিনিটে ৫ দশমিক ২ মাত্রা এবং কয়েক মিনিট পর উত্তরাখণ্ডে ৩ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়।

এদিকে চারটি ভূমিকম্প আঘাত হানলেও নেপালে এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

নেপাল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলে পড়েছে। যার কারণে দেশটি সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। ২০১৫ সালের এপ্রিলে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্পে নেপালে ৮ হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া আহত হন আর ২১ হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট