,

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, হাঙ্গেরির বিজ্ঞানী ফ্রান্ক রাউস এবং ফরাসি বিজ্ঞানী অ্যান ল’হুইলিয়ার। পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যায় বিশেষ অবদান রাখায় তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

২০২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার। কোয়ান্টাম প্রযুক্তির একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করায় তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবারও নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (০২ অক্টোবর) থেকে। সাধারণত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো পুরস্কারগুলো ঘোষণা হয় সুইডেন থেকে।

গতকাল চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে হাঙ্গেরিয়ান-মার্কিন গবেষক কাতালিন কারিকো ও মার্কিন বিজ্ঞানী ড্রিউ ওয়েইজম্যানের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিস একাডেমি। কভিড ১৯-এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে আবিষ্কারের জন্য এই পুরস্কার দেওয়া হয় তাদের।

আগামীকাল বুধবার (০৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর সাহিত্য (০৫ অক্টোবর) ও শান্তিতে (০৬ অক্টোবর) নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

মর্যাদাপূর্ণ এই পুরস্কার ঘোষণার অনুষ্ঠান সরাসরি নোবেল পুরস্কারের ওয়েবসাইট এবং ডিজিটাল চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে।

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর (১৯০১ সাল) তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে এতে যুক্ত হয় অর্থনীতি। আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাদের একটি সনদ ও একটি স্বর্ণপদক দেওয়া হয়।

তবে এ বছর থেকে পুরস্কারের অর্থমূল্য আগের চেয়ে বেড়েছে। আগে এটি ছিল ৮৯ হাজার মার্কিন ডলার। এবার তা বাড়িয়ে নয় লাখ ৮৯ হাজার ডলার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট