,

এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় আছেন যারা

news-image

অনলাইন ডেস্ক : এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সেরা আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন, তার মেয়ে সারা হোসেন, রোকন উদ্দিন মাহমুদ, আখতার ইমাম, তার মেয়ে রাশনা ইমাম ও আজমালুল হোসেনসহ ২০ বাংলাদেশি আইনজ্ঞ।সম্প্রতি এশিয়া ল’ নামক ডিরেক্টরিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।এটিই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এশিয়ার আঞ্চলিক ও দেশীয় ফার্ম ও এই অঞ্চলের শীর্ষস্থানীয় আইনজীবীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়।

শীর্ষ এই আইনজীবীদের তালিকায় থাকা অপর বাংলাদেশিরা হলেন- তানজিব আলম, এ বি এম নাসির উদ্দিন দৌলা, সজিব মাহমুদ আলম, আল আমিন রহমান, শরীফ ভূঁইয়া, ইমতিয়াজ ফারুক, আনিতা রহমান গাজী, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, আনাম হোসেন, নিহাদ কবির, মাসুদ খান, আমিনা খাতুন, ফেরদৌসুর রহমান ও সামির সাত্তার।

ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনী সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি। তাদের নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশায় অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়।

এ বছর ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পেয়েছেন ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম।বাংলাদেশের ১২ জন বিশিষ্ট আইনজীবী ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি লাভ করেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট