,

প্রধানমন্ত্রী আজ ঢাকার উদ্দেশে রওনা হবেন

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। খবর বাসসের।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) প্রধানমন্ত্রীকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

ফ্লাইটটি ৪ অক্টোবর (বাংলাদেশ সময়) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

প্রধানমন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান। লন্ডনে গতকাল সোমবার শেখ হাসিনাকে বাংলাদেশি কমিউনিটি সংবর্ধনা দেয়।

যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের সদস্যরা (এপিপিজি) গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ছায়ামন্ত্রী রুশনারা আলী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

গত ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেন প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনসহ অন্যান্য উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান