মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন শাহরুখের নায়িকা মাহিরা

news-image

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। শাহরুখ খানের সঙ্গে বলিউডে ‘রাইস’ সিনেমার জন্য সর্বাধিক পরিচিত এই অভিনেত্রী ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন। তাদের বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ হয়েছে।

মাহিরার ম্যানেজার অনুশয় তালহা খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সেলিমের চোখের জল মুছে দিচ্ছেন মাহিরা। সেলিমও মাহিরার দিকে এগিয়ে এসে তার ঘোমটা তুলে দেয়। আবেগাপ্লুত সেলিম মাহিরার কপালে চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরেন। এ সময় মাহিরাকেও আবেগপ্রবণ হতে দেখা যায়।

২০০৭ সালে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে শৈশবের প্রিয়তম আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা খান। তবে ২০১৫ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে সম্পের্কে জড়ায় মাহিরা। গত বছর মাহিরা তার প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন।

মাহিরাকে সামনে নেটফ্লিক্স সিরিজ ‘জো বাঁচায় হ্যায় সাং সামৈত লো’তে দেখা যাবে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ফাওয়াদ খান এবং সানাম সাইদ। ইতালি, যুক্তরাজ্য এবং পাকিস্তানে শুটিং সম্পন্ন হয়েছে সিরিজটির।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম