,

ফোনের নকল চার্জার চেনার উপায়

news-image

প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন বিহীন মানুষ এখন খুব কমই পাওয়া যাবে। আর হাতে স্মার্টফোন থাকলেই সারাক্ষণ চলে এর নানা ব্যবহার। তবে সারাক্ষণ ফোন ব্যবহার করার ফলে চার্জ শেষ হয়ে যায়। আর আসল চার্জার দিয়ে চার্জ না দিলে সাধের ফোনটা নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে।

সব ফোন কোম্পানি তাদের ফোনের সঙ্গে চার্জার দিয়ে দেয়। ফোন ভালো রাখতে আসল চার্জার ব্যবহার করা খুবই জরুরি। তবে অনেক সময় আসল চার্জার নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। সেক্ষেত্রে বাজার থেকে চার্জার কিনে নিই আমরা। কিন্তু সেটি আসল নাকি নকল সেটি অনেকেই যাচাই করতে পারি না।

চলুন জেনে নেওয়া যাক আসল-নকল চার্জার চেনার উপায়-

আইফোনের সঙ্গে অ্যাপল একটি চার্জার দিয়েই দেয়। তবে বাজারেও আইফোনের অসংখ্য চার্জার পাওয়া যাবে। তবে তার অধিকাংশই নকল। আইফোনের আসল চার্জারে ‘ডিজাইনড বায় অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া’ লেখা থাকবে। অ্যাপল লোগোটি নকল চার্জারে গাঢ় কালো রঙের দেখাবে।
শাওমি শাওমির নকল চার্জার চিনতে হলে কেবলের দৈর্ঘ্য মেপে নিন। যদি কেবলটি লম্বায় ১২০ সেন্টিমিটারের কম হয় বা অ্যাডাপ্টর বড় হয়, তাহলে ধরে নিতে হবে চার্জারটি নকল।

গুগল পিক্সেল অন্যান্য সংস্থার মতো গুগল পিক্সেলেরও নকল চার্জার পাবেন বাজারে। তবে এর আসল নকল বুঝতে পারবেন খুব সহজেই। গুগল সব সময় পিক্সেল ফোনের সঙ্গে ফাস্ট চার্জার সরবরাহ করে থাকে। যদি পিক্সেল ফোনটি চার্জ হতে অনেক সময় নেয়, তাহলে বুঝতে হবে চার্জারটি নকল।

ওয়ানপ্লাস ওয়ানপ্লাস ফোনের অরিজিনাল ড্যাশ চার্জার চেনা খুবই সহজ। যদি চার্জিং এর সময় চার্জারের আলো ব্লিঙ্ক না করে তবে তা নকল চার্জার। আসল চার্জারে ফোন চার্জিং এর সময় এই আলো ব্লিঙ্ক করে।

হুয়াওয়ে বাজার হুয়াওয়ের নকল চার্জারও পাবেন। হুয়াওয়ের আসল ও নকল চার্জার চিনতে বারকোডের সাহায্য নিন। হুয়াওয়ে চার্জারের বারকোড তথ্যের সঙ্গে অ্যাডাপ্টরের বারকোড তথ্যের মিল পাওয়া গেলে বুঝতে হবে চার্জারটি আসল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান