,

দেশের আইনের ব্যবস্থায় কিছু ত্রুটি আছে : প্রধান বিচারপতি

news-image

নেত্রকোনা প্রতিনিধি : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বলেছেন, দেশের আইনের ব্যবস্থায় কিছু ত্রুটি রয়েছে, সেগুলোকে সরিয়ে সংশোধন করতে হবে। যুগোপুযোগী আইন করার জন্য সরকারের দায়িত্ব রয়েছে। সেদিকে খেয়াল রাখার জন্য সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। রোববার (১ অক্টোবর) বিকেলে নেত্রকোনা পৌরসভা ও নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি এ সময় মামলার জট কমাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সিভিল প্রসিডিউর কোর্ট যুগোপুযোগী করে আপডেট করা হয়েছে। সেজন্য সিভিল প্রসিডিউর কোর্টসহ অন্যান্য আইনের সংস্কার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নেত্রকোনা পৌর সভার মেয়র ও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাজ্জাদুল হাসান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালি, জাকিয়া মনি, বিচারপতি কামরুল কাদের, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবির, জেলা প্রশাসক শাহেদ আহমেদ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জিপি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনসহ সরকারের বিচার বিভাগ, নির্বাহী বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট