,

লাইভে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদ ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা চালান। পরে রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) থেকে ফোন করে জানানো হয়, রামপুর থানা ছাত্রলীগের এক নেতা আত্মহত্যার চেষ্টা করছেন। পরে দ্রুত তার বাসার ঠিকানা ম্যানেজ করে দরজা ভেঙে তাকে উদ্ধার করি। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগের অবজারভেশনে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন এ বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। বিস্তারিত পরে জানানো হবে।

খালিদ সাইফুল্লাহ ফরিদের ফেসবুকে দেখা যায়, আত্মহত্যার চেষ্টা করার ২ ঘণ্টা আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি আর ফিরব না তোমাদের ঐ অভিনয়ের শহরে চলে যাচ্ছি অনেক দূরে…’।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট