,

রংপুরে সিটি বাস সার্ভিস চালু হচ্ছে অক্টোবরে

news-image

রংপুর ব্যুরো : প্রায় এক যুগ পর রংপুর সিটি করপোরেশন এলাকায় চালু হচ্ছে বাস সার্ভিস। যানজট নিরসন ও নাগরিক সুবিধা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশ। এ জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে তিনটি রুট। অক্টোবরে এই সার্ভিস চালু করা হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা সিটি বাস সার্ভিস পরিকল্পিতভাবে চালু করার কথা জানান।

রংপুর সিটি করপোরেশন (রসিক) থেকে জানা গেছে, ২০১২ সালে ২০৫ দশমিক ৭০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দেশের ১০ম সিটি করপোরেশন হিসেবে রংপুরের পথচলা শুরু। এখন রসিকের জনসংখ্যা প্রায় ১০ লাখ।

সিটি করপোরেশন ছাড়াও গত ১২ বছরে রংপুর জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে মেট্রোপলিটন এলাকা হয়েছে। একই সঙ্গে বেড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। ফলে নগরকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে সিটি করপোরেশন হওয়ার এত বছরে নাগরিক জীবনে লাগেনি পরিবর্তনের ছোঁয়া। অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা একমাত্র বাহন হওয়ায় নগরে প্রতিনিয়ত সৃষ্টি করছে তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী।

নগরীর মর্ডাণ ধর্মদাস এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের শুরু থেকেই সিটি বাস সার্ভিস শুরু করা দরকার ছিল।নগরীর সাতমাথা বালাটারি এলাকার আফজাল পাটোয়ারী বলেন, এখন শহরে ইজিবাইক আর রিকশা এমন অবস্থা যে সড়কে দাঁড়িয়ে থাকার জায়গা নেই। যানজটের কারণে ১০ মিনিটের পথ ৩০ মিনিটেও পাড়ি দেওয়া যাচ্ছে না। পরিকল্পিতভাবে সিটি বাস চালু করলে নগরের মানুষের সময় ও খরচ কমবে।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুরের সভাপতি আকবর হোসেন বলেন, ‘২০১৯ সালে এ রকম দ্বিতল দুটি বাস সিটি সার্ভিসের জন্য উদ্বোধন করা হলেও বিভিন্ন অজুহাতে সেই সেবা চালুই করতে পারেনি কর্তৃপক্ষ। ৪ বছর পর আবার চালুর উদ্যোগ এটি নিঃসন্দেহে নগরবাসীর জন্য ভালো। তবে, আগের মতোই যেন এই সেবা উদ্বোধন আর পরিকল্পনাতেই সীমাবদ্ধ না থাকে। অনিয়ন্ত্রিত ইজিবাইকের লাগাম টানাসহ সঠিক পরিকল্পনা সিটি বাস সার্ভিস বাস্তবায়ন করতে হবে।’

নগরীর চেকপোস্ট এলাকার সংগঠক শহিদুল ইসলাম শহিদ ও লালবাগ এলাকার ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন জানান, রংপুর নগরীতে সিটি সার্ভিস থাকা জরুরি হয়ে পড়েছে। তবে ‘বাস চালুর আগে নগরীতে রিকশা, ইজিবাইকের যে জট আছে তা নিয়ন্ত্রণে আনতে হবে। এটি নিয়ন্ত্রণ করে সিটি বাস সার্ভিস চালু হলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। রিকশা ইজিবাইকের যানজট নিরসন করতে না পারলে ভোগান্তি আরও বাড়বে।’

সিটি করপোরেশন বলছে, রংপুর নগরীতে লাইসেন্স পাওয়া ইজিবাইকের সংখ্যা ৫ হাজার ৩০৬ এবং ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ৫ হাজার ৮০০। তবে নগরীতে এর চেয়েও বেশি পরিমাণে অবৈধ লাইসেন্সহীন যানবাহন চলায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে মডার্ন মোড় থেকে সিও বাজার, তাজাহাট থেকে নজিরের হাট ও মাহিগঞ্জ থেকে হাজির হাট পর্যন্ত তিনটি রুটে চলবে নগর পরিবহনের বাস। যানজট নিরসন ও নাগরিক সুবিধার কথা চিন্তা করে এই সার্ভিস চালু করা হচ্ছে। এ বিষয়ে সওজ, এলজিইডি, সিটি করপোরেশনের সঙ্গে কথা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে এই সার্ভিস চালু করতে পারব। মানুষ নির্বিঘেœ কম খরচে অল্প সময়ে নিরাপদে চলাফেরা করতে পারবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট