বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ ৩৭২, বিশ্বকাপে জুটির যত রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের কথা। গ্রুপপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে কোনো রান করার আগেই ১ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে উইকেট হারালেও এরপর জিম্বাবুইয়ান বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলস। ইনিংসের শেষ বলে গিয়ে আউট হন গেইল, আর অপরাজিত থাকেন স্যামুয়েলস। ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের রান ও জুটি হয়ে পৌঁছে গেছে ৩৭২ রানে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের জুটি এটিই।

এদিন, ডাবল সেঞ্চুরির (২১৫) দেখা পান গেইল। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম দ্বিশতকের মার। ১৪৭ বলের ইনিংসে ১০টি চার ও ১৬টি ছক্কা মারেন গেইল। আরেক পাশে ১৩৩ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস।

ক্রিকেট বিশ্বকাপে জুটির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি ভারতীয় দুই ব্যাটার সৌরভ গাঙ্গুলী এবং রাহুল দ্রাবিড়ের দখলে। ১৯৯৯ বিশ্বকাপে ৩১৮ রানের জুটি গড়েছিলেন তারা। জুটির আরও কিছু রেকর্ড নিচে উল্লেখ করা হলো আমাদের সময়ের পাঠকদের জন্য-

 

সর্বোচ্চ রানের জুটি

ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস; ২য় উইকেট জুটিতে ৩৭২ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১৫)

সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়; ২য় উইকেট জুটিতে ৩১৮ রান, প্রতিপক্ষ শ্রীলংকা (১৯৯৯)

উপল থারাঙ্গা ও তিলকারত্নে দিলশান; প্রথম উইকেট জুটিতে ২৮২ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১১)

ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ; দ্বিতীয় উইকেট জুটিতে ২৬০ রান, প্রতিপক্ষ আফগানিস্তান (২০১৫)

ডেভিড মিলার ও জেপি ডুমিনি; পঞ্চম উইকেট জুটিতে অপরাজিত ২৫৬* রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১৫)

 

উইকেট জুটিতে সর্বোচ্চ রান

প্রথম উইকেট : উপল থারাঙ্গা ও তিলকারত্নে দিলশান; ২৮২ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১১)

দ্বিতীয় উইকেট : ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস; ৩৭২ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১৫)

তৃতীয় উইকেট : রাহুর দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার; অপরাজিত ২৩৭* রান, প্রতিপক্ষ কেনিয়া (১৯৯৯)

চতুর্থ উইকেট : মাইকেল ক্লার্ক ও ব্রাড হজ; ২০৪ রান, প্রতিপক্ষ নেদারল্যান্ডস (২০০৭)

পঞ্চম উইকেট : ডেভিড মিলার ও জেপি ডুমিনি; অপরাজিত ২৫৬* রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১৫)

ষষ্ঠ উইকেট : কেভিন ও’ব্রায়েন ও এলেক্স কুস্যাক; ১৬২ রান, প্রতিপক্ষ ইংল্যান্ড (২০১১)

সপ্তম উইকেট : রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি; ১১৬ রান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড (২০১৯)

অষ্টম উইকেট : ডেভ হাফটন ও ইয়ান বুচার্ট; ১১৭ রান, প্রতিপক্ষ (১৯৮৭)

নবম উইকেট : কপিল দেব ও সৈয়দ কিরমানী; অপরাজিত ১২৬* রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (১৯৮৩)

দশম উইকেট : অ্যান্ডি রোবার্টস ও জোয়েল গার্নার; ৭১ রান, প্রতিপক্ষ ভারত (১৯৮৩)

 

এ জাতীয় আরও খবর

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের নির্দেশনা

বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি

বিএনপিকে ন্যানসির ‘লাল সালাম’

বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইইউ

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক