,

পরীমণি বললেন, আল্লাহ বাঁচাইছে

news-image

বিনোদন প্রতিবেদক : মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রেটি ক্রিকেট লিগে গতকাল শুক্রবার রাতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোবিজের বেশ ক’জন তারকা। যা নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি। আজ শনিবার সকালে ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই অ্যাগ্রেসিভ… এই (প্রকাশ করা যাচ্ছে না) চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।’

অনেকে মনে করছে, কথাগুলো শরিফুল রাজকে ইঙ্গিত করেই লিখেছেন পরী। কারণ, এই হাতাহাতির ঘটনায় শরিফুল রাজের বিরুদ্ধে ইতিমধ্যেই অনেক অভিযোগ উঠেছে।

এদিকে গতকাল শুক্রবার রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপংকর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন এই হাতাহাতির ঘটনা ঘটে। দীপনের টিমের খেলোয়াড় চিত্রনায়িকা রাজ রিপার অভিযোগ, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ মদ্যপ অবস্থায় ছিলেন।

এদিকে হাতাহাতির ঘটনায় আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিকস হসপিটাল) ভর্তি হয়েছেন শিশির সরদার, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের তারকারাসহ কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট