,

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলের কাছে আত্মঘাতী হামলা, নিহত ৫২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জাননো হয়েছে।

সেখানের জেলা স্বাস্থ্যকর্মকর্তা আব্দুল রাজ্জাক শাহী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

এর আগে শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাঈদ মিরওয়ানি এঘটনায় ৩৪ জন নিহত হওয়ার কথা জানান।

বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জ্যান আচাকজাই জানান, মাসটাং এলাকায় এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের কোয়েটায় পাঠানো হচ্ছে।

তিনি বলেন, শত্রুরা বেলুচিস্তানের ধর্মীয় সহিষ্ণুতা ও শান্তিকে ধ্বংস করতে চায়। এই বিস্ফোরণ কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট