,

কেজিতে ২০ টাকা বেশি আলু-পেঁয়াজ, ডিমের দামেও হেরফের

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজার স্থিতিশীল রাখতে আলু, দেশি পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। গত ১৩ সেপ্টেম্বর প্রতি কেজি আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা এবং প্রতি পিস ফার্মের ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে এরপর দুই সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাজারে এখনো এ তিনটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরকার নির্ধারিত দাম কার্যকর হয়নি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের একাধিক বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও হালিপ্রতি চার টাকা বেশিতে বিক্রি হচ্ছে ডিম। একই ভাবে কেজিপ্রতি ১৫-২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে আলু ও দেশি পেঁয়াজ।

এদিন মুসলিম বাজারের মায়ের দোয়া স্টোরে প্রতি হালি ডিম ৫২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সে হিসাবে প্রতি পিসের দাম ১৩ টাকা। অন্য দোকানগুলোতেও দাম একই। মায়ের দোয়া স্টোরের বিক্রয়কর্মী আজাদ জাগো নিউজকে বলেন, ডিম আগের দামেই বিক্রি হচ্ছে। সরকার যে দাম নির্ধারণ করেছে সেটা কার্যকর করা সম্ভব নয়। কারণ পাইকারিতে ডিমের দাম নির্ধারিত নয়।

বাজারে দেশি পেঁয়াজ ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে আকারে কিছুটা বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। আর বাজারে ৫০ টাকার কমে কোনো আলু মিলছে না। কোনো ক্রেতা একসঙ্গে পাঁচ কেজির বেশি আলু কিনলে কেজিতে ২-৩ টাকা কম পাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট