,

হামদর্দে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

news-image

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলামটরে হামদর্দের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হামদর্দের ধর্ম বিষয়ক উপদেষ্টা, ইসলামিক স্কলার মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। আলোচনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হক।

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বিশ্বনবী (সা.) এর জীবন ও কর্মকে অনুসরণের মাধ্যমেই সফলতা অর্জন করতে হবে। রাসূলকে (সা.) যারা অনুসরণ করেন, তারা অবশ্যই দুর্নীতি-অনিয়ম থেকে শুরু করে সকল অপরাধ থেকে নিজেকে দূরে রাখেন।

মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ বলেন, মহান আল্লাহ পৃথিবীর মানুষের জন্য রাসূলকে (সা.) রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। রাসূলের (সা.) উম্মত হিসেবে আমাদের উচিৎ তাঁর সাম্য ও ন্যায়ের বাণীকে সর্বত্র ছড়িয়ে দেওয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, একই বিশ্ববিদ্যালয়ের ইউনানী চেয়ার; ভারতের প্রখ্যাত ইউনানী গবেষক অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমি, হামদর্দের সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো.আনিসুল হক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের।

অনুষ্ঠান উপস্থাপনা এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট