মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংসের ব্যবস্থা নেই, যা খাচ্ছেন বাবর আজমরা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের এখনো এক সপ্তাহের বেশি সময় বাকি। তবে প্রস্তুতি ম্যাচ খেলতে আগেভাগেই ভারত পৌঁছেছে বেশিরভাগ দল। গতকাল বুধবার রাতে হায়দরাবাদে পৌঁছায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সেখানে দারুণ অভ্যর্থনা পায় দলটি। এছাড়া তাদেরকে যে খাবার পরিবেশন করার কথা রয়েছে তাতেও দলটির সন্তুষ্ট হওয়ারই কথা।

হায়দরাবাদে পৌঁছেই পাকিস্তান দল তাদের আহার সারে হায়দরাবাদি বিরিয়ানি দিয়ে। এবারের বিশ্বকাপে কোনো দলের জন্যই গরুর মাংসের ব্যবস্থা নেই। এই তালিকায় তাই অবধারিতভাবেই আছে পাকিস্তান। কিন্তু প্রতিদিন খেলোয়াড়দের প্রোটিন গ্রহণ তো করা চাই! তাইতো পাকিস্তান দলকে প্রোটিনের জন্য নির্ভর করতে হবে মুরগি ও খাসির মাংস এবং মাছের ওপর। দলটির খাবারের তালিকায় রয়েছে ভেড়ার মাংসের চপ, মটন কারি, বাটার চিকেন ও গ্রিলড ফিশ।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, কার্বোহাইড্রেট গ্রহণের জন্য পাকিস্তান দল স্টেডিয়ামের ক্যাটারারের কাছে বাসমতি চালের ভাত, নিরামিষ পোলাও এবং স্পাঘেট্টি ইন বোলোগনিজ সস চেয়েছে, যেটি অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের প্রিয় ছিল। এছাড়াও বাবরদের চাওয়ার মধ্যে রয়েছে নিরামিষ পোলাও। যেহেতু দলটি এখানে প্রায় ২ সপ্তাহ থাকবে, তাই তাদের তালিকায় হায়দরাবাদি বিরিয়ানিও থাকতে পারে।

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ৩ অক্টোবর আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযানে নামবে ৬ অক্টোবর, সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের