,

বঙ্গবন্ধু কৃষকের উন্নয়নের কথা ভাবতেন : ডেপুটি স্পিকার

news-image

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকের উন্নয়নের কথা ভাবতেন। কৃষকের ভাগ্য পরিবর্তনে পাবনায় তিনি নদী রক্ষা কর্মসূচি হাতে নিয়েছিলেন। ইছামতী নদীর পাড় ভাঙা রোধে এবং নদীতে গ্রামীণ পর্যটন কেন্দ্র তৈরিতে সুফলভোগীদের পরামর্শ গ্রহণ করে এগিয়ে যেতে হবে।

সোমবার পাবনার রত্নদ্বীপ রিসোর্টে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পাবনা জেলায় পদ্মা নদীর বেসিন ব্যবস্থাপনা এবং সেচ ও উন্নয়ন প্রকল্পের পুনর্বাসন কাজের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ওপর এই মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ইছামতি নদী প্রকল্পটির কাজ দ্রুততম সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন শামসুল হক টুকু। তিনি বলেন, এজন্য দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে। জনগণ যেন দ্রুতই এর সুফল ভোগ করতে পারে।

মতবিনিময় কর্মশালায় প্রকল্পটির গাণিতিক মডেলিং কম্পোনেন্ট বিষয়ে ডা. মো. রেজাউল হাসান এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ে পানি সম্পদ প্রকৌশলী মিরাজুল হোসাইন প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর কর্মশালায় অংশগ্রহণকারীরা উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

বাপাউবো উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, বাপাউবো মহাপরিচালক শহিদুল ইসলাম, বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. মনিরজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট