,

১০ অক্টোবর পর্যন্ত রিমান্ডে ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের রিমান্ড ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সময় পর্যন্ত দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির রিমান্ডও বেড়েছে।

আজ মঙ্গলবার ইমরানের বিরুদ্ধে স্পেশাল কোর্টের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন রিমান্ডের সময় বৃদ্ধির আদেশ দেন। খবর ডনের।

অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানের বিরুদ্ধে এটক কারাগারে অনুষ্ঠিত ইন-ক্যামেরা শুনানিতে সভাপতিত্ব করেন তিনি। শুনানির আগে কারাগারের বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বলছে, নিরাপত্তাজনিত কারণে ইমরানের বিশেষ আদালতের কার্যক্রম এটক কারাগারে অনুষ্ঠিত হচ্ছে।

এটক কারাগারে শুনানির জন্য গতকাল আইন মন্ত্রণালয় অনাপত্তি সনদ (এনওসি) দেয়। এনওসির কপি জেল সুপারের কাছে পাঠানো হয়।

এর আগে এই মামলায় গত ৩০ আগস্ট ইমরান খানের রিমান্ড ১৪ দিন বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। পরে কুরেশির সঙ্গে আবারও বাড়িয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। চলতি মাসের শুরুর দিকে স্পেশাল কোর্ট উভয় নেতার জামিনের আবেদন খারিজ করে দেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট