,

কসবায় নৌকা থেকে আড়াই মণ গাঁজা উদ্ধার, ৪ কারবারি আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজার এলাকার নদীর ঘাট থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। (২৪ সেপ্টম্বর) দিনগত রাতে অভিযানে গাঁজাসহ তাদের আটক করা হয়। এসময় পাচারের কাজে ব্যবহৃত এক ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
আটকৃতরা হলেন, আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত নীলমোহন চন্দ্র দাসের ছেলে জহর লাল চন্দ্র দাশ (৫৬), জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর পশ্চিম পাড়ার মৃত আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), একই ইউনিয়নের উথারিয়াপাড়ার শাহজাহানের ছেলে মো. তুষার(১৮) এবং কাশীনগর পশ্চিম পাড়ার মৃত মতি মিয়ার ছেলে মো. শহীদ (৫০)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিওিতে জানতে পারি যে, নৌ-পথে গাঁজা পাচার হচ্ছে। পরে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করি। এসময় ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট