,

শেষ ম্যাচে অধিনায়ক মিরাজ, ফিরছেন মুশফিক-তাসকিন

news-image

ক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচ খেলেই নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। শনিবার ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রামের আবেদন জানান এই দুই ওপেনার।

বিসিবি সূত্রে জানা গেছে, চাওয়া অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তামিম-লিটনকে বিশ্রাম দেবে বিসিবি। তাই শেষ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে মেহেদী হাসান মিরাজ। এমনকি দলে ফিরছেন মুশফিক ও তাসকিন। তিনজনই সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না।

গতকাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় এই ম্যাচে ২৫৪ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে বাংলাদেশ ৪১.১ ওভারে ১৬৮ রান করে থেমেছে। বাংলাদেশ দলের হয়ে অবসর ভেঙে ও ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ৪৪ রান করেছেন।

এদিকে টানা বাজে ফর্মের কারণে বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আছেন লিটন কুমার দাস। গতকাল পুরো ৫০ ওভার উইকেটকিপিং করে ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ৬ রানেই প্যাভিলিয়নের পথে হাটা দিয়েছেন তিনি।

শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির বিষয়টি জানিয়েছেন চোট থেকে ফেরা তামিম। নিউজিল্যন্ড সিরিজে একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না বামহাতি এই ওপেনার।

অন্যদিকে লিটন বিশ্রাম চেয়েছেন ভিন্ন কারণে। জ্বর থেকে সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন তিনি। কিন্তু এখনও জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি লিটন। সে জন্য তিনিও শেষ ম্যাচটি খেলতে চাইছেন না। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে থাকবেন তামিম ও লিটন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট