,

বিপিএলে দল পাননি সাব্বির- মুমিনুল-আশরাফুল

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি জাতীয় দলের এক সময়ের তারকা মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমান। এমনকি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও কোনো দল নিতে আগ্রহ প্রকাশ করেনি।

বিপিএলের গত আসরেও খেলেছিলেন সাব্বির রহমান। আশরাফুল খেলেছেন সর্বশেষ ২০১৯ সালে। নিষেধাজ্ঞা থেকে ফিরে চট্টগ্রাম ভাইকিংস তাকে দলে ভিড়িয়েছিল। আর মুমিনুল গতবারের মত এবারের আসরেও দল পাননি। যদিও এখন তার জাতীয় দলের ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে আছে কেবল টেস্ট ফরম্যাটে।

ড্রাফটের আগেই দল গোছানোর কাজ অনেকটাই এগিয়ে রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফট থেকে দল পেলেন একাধিক দেশি ক্রিকেটার। তবে ‘সি’ ক্যাটাগরি থেকে মুমিনুল হক ছাড়াও দল পাননি সৈয়দ খালেদ আহমেদ। দল না পাওয়া তালিকায় আছে মুনিম শাহরিয়ারের নামও।

২০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, রবিউল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট