,

আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী, ভোটাররা চিন্তিত না, তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছে না

news-image

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘একটি বৈশ্বিক শক্তি হিসেবে তারা (আমেরিকা) অবশ্যই অন্যদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে, তবে আমরা চিন্তিত না। কারণ আমরা জানি কীভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়। বাংলাদেশের বর্তমান সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সক্ষম।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেমন গণতান্ত্রিক দেশ, তেমনি আমরাও। আওয়ামী লীগের ভোটাররা মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয়। কারণ তারা বেশিরভাগ উন্নয়নশীল এই দেশেই থাকতে চায় তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছে না।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা গত বৃহস্পতিবার দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ‘আইনি বাধ্যবাধকতার কারণে’ ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিধিনিষেধের কথা বলার চার মাস পর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত