,

নির্বাচনে কে আসল কে না আসল সেটা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচন নিয়ে যারা ভুল ধারণার মধ্যে আছে সেটা অচিরেই কেটে যাবে। তবে কে ভোটে আসল, কে আসল না তা দেখার বিষয় নয়। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। এই সংস্থাকে সহায়তায় যা যা করা প্রয়োজন তার সবই করার উদ্যোগ নিয়েছে সরকার।

শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ এগিয়ে চলছে। এই এগিয়ে চলার সঙ্গে বিনোদনেরও প্রয়োজন আছে। সরকার এ ধরনের প্রতিষ্ঠান তৈরি করে না, তবে উদ্যোক্তাদের পরিবেশ সৃষ্টি করে দেয়।

মানা বে’র ব্যবস্থাপনা পরিচালক ওভাইস আকবানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান প্রমুখ।

পার্ক কর্তৃপক্ষ জানায়, ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত মানা বেতে সব বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় নানা আয়োজন থাকছে। এর মধ্যে তিনটি ওয়াটার স্লাইড ট্যুর, একটি ওয়েভ পুল, ফ্লোরাইডার ডাবল, শিশুদের জন্য আলাদা জোন ও একটি কৃত্রিম নদী আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট