,

কানাডীয়দের ভিসা পরিষেবা স্থগিত করল ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কানাডীয় নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত। দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে এমন সিদ্ধান্ত নিল ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতীয় বংশোদ্ভূত এক কানাডীয় নাগরিককে নিয়ে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। শিখ নেতা হরদীপ সিংয়ের মৃত্যু নিয়ে ভারত ও কানাডার মধ্যে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। কানাডার দাবি, হরদীপ সিংয়ের হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত ছিল বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইতোমধ্যে দুই দেশই পরস্পরের কূটনীতিককে বহিষ্কার করেছে।

এবার কানাডীয় নাগরিকদের ভিসা না দেওয়া সিদ্ধান্ত দিয়েছে ভারত। বিএলস ইন্টারন্যাশনাল নামে একটি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের নোটিসে দেখা যায়, ভিসা সার্ভিস স্থগিত করা হয়েছে।

নোটিসে বলা হয়, ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা সেবা বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট