,

বৃষ্টিভেজা মাঠে মোস্তাফিজের তোপে কাঁপছে নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তোপ দাগছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম পাওয়ার প্লেতেই কিউইদের ২ উইকেট তুলে নিয়েছেন ‘কাটার মাস্টার’।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের রান ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান।

আজ বৃহস্পতিবার শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটিতে ছিল বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কা সত্যি করে ৪.৩ ওভার খেলা হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। সেসময় বিনা উইকেটে ৯ রান ছিল কিউইদের। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে বন্ধ থাকার পর শুরু হয় খেলা।

সপ্তম ওভারের প্রথম বলেই কিউই শিবিরে আঘাত হানেন মোস্তাফিজ। তার বলে ফিন অ্যালেন খোঁচা দিলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ ধরেন নুরুল হাসান সোহান। নবম ওভারে আবারও মোস্তাফিজের আঘাত। এবারও উইকেটের পেছনে ক্যাচ ধরেন সোহান। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন চাদ বোয়েস।

বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা খেলা বন্ধ থাকার কারণে কমেছে ওভার। দুই দল প্রতিটি ইনিংসের জন্য ৪২ ওভার করে খেলবে। প্রথম পাওয়ার প্লে ১ থেকে ৯ ওভার, দ্বিতীয় পাওয়ার প্লে ১০ থেকে ৩৪ ওভার এবং তৃতীয় পাওয়ার প্লে ৩৫ থেকে ৪২ ওভার ধরা হয়। দুইজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করে বল করতে পারবে। আর তিন বোলার সর্বোচ্চ ৮ ওভার করে বল করতে পারবে।

এদিন বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন লিটন দাস। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দায়িত্ব ওঠে লিটনের কাঁধে। এ ম্যাচে বাংলাদেশ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। সাকিব ছাড়াও বিশ্রামে আছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদরা। ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ। বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার প্রায় আড়াই বছর পর ফিরেছেন। তিনি এই ফরম্যাটে সবশেষ ২০২১ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট