মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে খেলতে রাজি হলেন স্প্যানিশ নারী ফুটবলাররা

news-image

অনলাইন ডেস্ক : লুইস রুবিয়ালসের চুমুকান্ডের প্রতিবাদে জাতীয় দলে খেলা বয়কট করেছিলেন স্পেনের ৩৯ নারী ফুটবলার। তাতে সদ্য বিশ্বকাপজয়ী দলটিতে দেখা দেয় অস্থিরতা। স্থবিরতা নেমে আসে। তবে এই অচলাবস্থার অবসান ঘটেছে। আগামী শুক্রবার সুইডেন ও মঙ্গলবার সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে রাজী হয়েছেন স্প্যানিশ নারী ফুটবলাররা।

অচলাবস্থা কাটাতে সাত ঘণ্টার বেশি সময় ধরে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে মেয়েদের বৈঠক হয়। তারপর ২৩ খেলোয়াড়ের মধ্যে ২১ জন জন উয়েফা নেশনস লিগের ম্যাচ দুটি খেলতে রাজি হন। ২ জন এখনই খেলতে প্রস্তুত নন বলে অনুশীলন ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইএসপিএন সকারের খবরে বলা হয়, মঙ্গলবার রাতে ভ্যালেন্সিয়ার একটি হোটেলে বৈঠকে বসে খেলোয়াড়, ফেডারেশনের কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি) ও নারী ফুটবলারদের ইউনিয়ন ফুটপ্রো। সাত ঘণ্টার বেশি সময় বৈঠকের পর বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে সব পক্ষ একটি সিদ্ধান্তে একমত হয়।

বৈঠক থেকে বের হয়ে সিএসডি প্রেসিডেন্ট ভিক্টর ফ্রাঙ্কোস ফুটবলারদের বয়কট প্রত্যাহারের কথা জানিয়ে বলেন, ‘আগামীকাল একটি চুক্তি সই হবে, যেটা নজরদারি করার জন্য আরএফইএফ, সিএসডি এবং খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ কমিশন হবে। ফুটবলাররা তাদের উদ্বেগ এবং ফেডারেশনে অর্থবহ পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে বলেছে। ফেডারেশনও অবিলম্বে পরিবর্তনের অঙ্গীকার করেছে।’

অবশ্য ফ্রাঙ্কোস বা স্পেন ফুটবল ফেডারেশনের নারী ফুটবলের চেয়ারম্যান রাফায়েল দেল আমো কেউই কী পরিবর্তন আনা হবে খোলাখুলি জানাননি।

স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে মাপি লিওঁ এবং প্যাতরি গুইহারো অবশ্য ফেডারেশনের প্রতিশ্রুতির পরও খেলতে রাজি হননি। কেন ক্যাম্প ছেড়ে যাবেন জিজ্ঞেস করা হলে গুইহারো সাংবাদিকদের বলেন, ‘তারা পরিবর্তন নিয়ে কাজ করছে। এটা আমাদের জন্য ভিন্ন পরিস্থিতি। এটা কঠিন। যা কিছু ঘটেছে, তার পরে এখন এই অবস্থানে…মানসিকভাবে আমরা থাকতে প্রস্তুত নই। এটাই চলে যাওয়ার কারণ।’

 

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের