,

রাজ-পরীর বিচ্ছেদের খবরে যা বললেন চয়নিকা-সেলিম

news-image

বিনোদন ডেস্ক : নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

বিয়ের মাত্র দুই বছরের মাথায় ভেঙে গেছে এ দম্পতির সংসার। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজের উদ্দেশে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। বিষয়টি নিশ্চিত করেছে নায়িকার ঘনিষ্ঠ কিছু সূত্র।

যে সিনেমার শুটিং থেকে তাদের পরিণয়, সেই সিনেমার নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের কথা হয় সঙ্গে। তবে তিনি রাজ-পরীর বিচ্ছেদ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি।

সেলিম বলেন, রাজ-পরীর ব্যক্তিগত জীবনের কোনো বিষয় সম্পর্কে আমার জানা নেই। তাদের সঙ্গে আমার পেশাদারি সম্পর্ক। এর বাইরে কিছু নেই।

এই তারকা দম্পতির বিয়েতে আপনিও উপস্থিত ছিলেন। আপনার সিনেমার শুটিং সেট থেকেই সম্পর্কটা বিয়ে অবধি গড়ায়। বিচ্ছেদের খবরে খারাপ লাগছে কি না– এমন প্রশ্নের জবাবে এ নির্মাতা বলেন, সিনেমার শুটিং সেট থেকে তারা সম্পর্কে জড়িয়েছে। এখানে আমার তো কোনো ভূমিকা ছিল না। তাদের বিচ্ছেদে আমার খারাপ লাগছে কি না, এমন প্রশ্নেও ‘নো কমেন্টস’।

অন্যদিকে শোবিজ অঙ্গনে পরীমণির ‘মা’ হিসেবে পরিচিত চয়নিকা চৌধুরী জানালেন, বিচ্ছেদের খবর তিনিও সংবাদমাধ্যম থেকেই জেনেছেন। এ বিষয়ে আজ সকাল থেকে তিনি পরীমণির সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তাকে ফোনে পাননি।

চয়নিকা জানালেন, পরীর সঙ্গে তার সবশেষ কথা হয়েছে গত ১৭ সেপ্টেম্বর রাতে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। পরীমণির বিচ্ছেদের খবরে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘নো কমেন্টস’।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট