,

এত খেলা, সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখার সময় নেই : লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদক : গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিম হাসান সাকিবকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। মূলত বছর খানেক আগে করা এই পেসারের পুরোনো ফেসবুক পোস্ট ঘিরেই যত সমালোচনা। সেই পোস্টে নারী বিদ্বেষীসহ আরো বিরূপ মনোভাবের অভিযোগ উঠেছে। যদিও ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন তরুণ এই পেসার। বিসিবির পক্ষ থেকেও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে আসেন আসন্ন সিরিজে নেতৃত্ব পাওয়া লিটন দাস। সেখানে এই ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের আগে মাঠের বাইরের এসব আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে লিটনের অকপট জবাব, ‘দেখি না।’

এর আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তখন সংবাদ সম্মেলনে ‘২৫ গড় খারাপ নয়’ এমন মন্তব্য করেন তিনি। সেটি নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। সেসব কি ক্রিকেটারদের জীবনে কোনো প্রভাব রাখে?

লিটন বলেন, ‘আমি বললাম উনার প্রশ্নে। এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের কারও কাছে নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট