,

রংপুর শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

news-image
রংপুর ব্যুরো : রংপুরে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে গ্রামীণ গ্রুপ অব কোম্পানিজ এবং কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের আরো ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক ফারুকুল ইসলাম এ মামলা দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা, বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহাজান।
এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শামীম আল মামুন জানান, মামলার বাদী অবসর গ্রাচ্যূইটি ও অর্জিত ছুটি বাবদ ৯ লক্ষ ৭৫ হাজার ১২৫ টাকা ক্ষতিপূরণ বাবদ পাওনা আদায়ের লক্ষ্যে ড.ইউনূসসহ আরো ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন ফারুকুল ইসলাম।
মামলার বাদী ফারুকুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন গ্রামীণ কৃষি ফাউন্ডেশন ইউনিট কার্যালয়ের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সেই সময়ে বাদীর অবসর গ্রাচ্যূইটি এবং অর্জিত ছুটি নগদায়ন বাবদ পরিশোধ না করে ফারুকুল ইসলামকে অবসরে যেতে বাধ্য করে। এবং পাওনা পরিশোধ করতে টালবাহানা করে আসেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট