,

এনআইডি সেবা বুধবার দুপুর পর্যন্ত বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দুইটা পর্যন্ত এনআইডি সংক্রান্ত সকল সেবা বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইসি। এর আগে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল। সূত্র জানায়, হুমকির প্রেক্ষিতে সাইবার হামলা ঠেকাতে তখন এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর থেকে সাইবার হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। নিজেদেরকে ভারতীয় হ্যাকার দাবি করে টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে এই দাবি করা হয়। গ্রুপটি বলছে, ইতোমধ্যে দুটি বেসরকারি হাসপাতাল এবং নৌবাহিনীর ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে।

গত ৩০ আগস্ট হ্যাকার গ্রুপ বাংলাদেশে সাইবার হামলার হুমকি দেয়। ৩ সেপ্টেম্বর আরেক ঘোষণায় ২৬ জানুয়ারিও সাইবার হামলা চালানোর হুমকি দেয়। এ নিয়ে গত ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এ সময় তারা সরকারি বেসরকারি গূরুত্বপূর্ণ সংস্থাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেয়।

জানা গেছে, ইতোমধ্যে চালানো হামলাগুলো ডি-ডস আক্রমণ। এ প্রক্রিয়ায় ট্রাফিক বাড়িয়ে দিয়ে ওয়েবসাইটগুলো অচল করে রাখা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি-বেসকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা বেড়েই চলছে। ১৫ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রায় ৩৬টি ওয়েবসাইট ও নেটওয়ার্কে হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকার গ্রুপ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট